মরহুম ক্বারী মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
.
শুক্রবার (০৪ জুন) দুপুর ২ টার দিকে দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদরাসা মসজিদে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দুবাগ ইউনিয়ন শাখা এবং তাফসীরুল কোরআন পরিষদ দুবাগ ইউনিয়সের যৌথ উদ্যোগে এবং তালামীযে ইসলামিয়া দুবাগ ইউনিয়ন সহযোগিতায় মরহুমের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দুবাগ মাদসারা সুপার মাওলানা আবুল কালাম আজাদ। আল-ইসলাহ দুবাগ ইউপির সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম সোহেল ও তালামীযে ইসলামিয়া দুবাগ ইউপির সাধারণ সম্পাদক মু্হসিন মাহমুদ চৌধুরী সারমানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলার সভাপতি ক্বারী মাওলানা জুবায়ের আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক ক্বারী হাফিজ মোঃ তাজুল ইসলাম, তাফসীরুল কোরআন পরিষদ দুবাগ ইউপি সভাপতি ও দুবাগ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা শাহীন আহমেদ, উপজেলা আল-ইসলাহর প্রচার সম্পাদক হাফিজ আবু সাইদ হারুত, দুবাগ বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, দুবাগ মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুস সালাম চৌধুরী, দুবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুক আহমেদ, আল ইসলাহ দুবাগ ইউপির সভাপতি মাওলানা হারুন উর রশিদ, সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক হাফিজ কামিল আহমেদ চৌধুরী, তালামীয দুবাগ ইউপির সাবেক সভাপতি হাফিজ মো. ইকবাল আহমেদ প্রমুখ।
এছাড়াও উপজেলা আল-ইসলাহ ও তাফসীর পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ইউপি তালামীয সহ-সভাপতি মো. মামুন আহমেদ, সদস্য মো. আবু তাহের, সাকিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম ক্বারী মাহবুবুর রহমান কুরআন পাকের একজন একনিষ্ঠ খাদেম এবং আল্লাহর এক সহজ-সরল বান্দা ছিলেন। আলোচনা পরে মিলাদ মাহফিল শেষে দুবাগ মাদরাসা সুপার মাওলানা আবুল কালাম আজাদ দোয়ার মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মাহফিলের সমাপ্তি হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



