সিলেটের জকিগঞ্জ উপজেলার রারাই গ্রাম নিবাসী, দেশবরেণ্য আলেম, বহু গ্রন্থ প্রণেতা, অসংখ্য আলেম উলামার শিক্ষক, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (৯০) সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী এবং হাজার হাজার ছাত্র রেখে গেছেন।
মরহুমের জানাযা মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার ঘটিকার সময় থানা বাজার সংলগ্ন উত্তর মাঠে অনুষ্ঠিত হবে।
প্রখ্যাত আলেমের মৃত্যুতে জকিগঞ্জ তথা সিলেটে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



