সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. ইন্তাজ আলী।তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
মোটরসাইকেল প্রতীকবিএনপি নেতা মো. ইন্তাজ আলী ৬ হাজার ১০ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে আব্দুল মালিক (চশমা) ৪ হাজার ১২১ ভোট পেয়েছেন। এছাড়া নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মতিন ১ হাজার ৭৯০ ভোট পেয়ে ৮ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ৪র্থ হয়েছেন।
অপর প্রার্থীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন ৩ হাজার ১৮২ ভোট, ইসলাম উদ্দিন (আনারস) ৩৮৩ ভোট, ইসলামী আন্দোলনের আলিম উদ্দিন (হাতপাখা) ১৬৫ ভোট, জালাল উদ্দিন লিটন (অটোরিকশা) ১৪৩ ভোট, জসিম উদ্দিন (টেলিফোন) ৫৬ ভোট পেয়েছেন।
ইউনিয়নের ৯টি কেন্দ্রে নির্বাচনে মোট ১৫ হাজার ৮৫০ ভোট কাস্ট হয়। তন্মধ্যে বাতিল হয় ৩৭২ ভোট।
এদিন ভোট গ্রহণকালে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ৯টি কেন্দ্রের কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলার প্রধান রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট রিপামনি দেবী, কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ এবং ওসি (তদন্ত) রাজী উল্লাহ। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন, নাজিম উদ্দিন, ইন্তাজ আলী বলেন, সকাল হতে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোটাদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



