সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ৮ ও ১০ ফেব্রুয়ারি ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর মেন্দিবাগ, নােওয়াগাও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অপরদিকে, আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্ট, চালিবন্দর, কাষ্টঘর, সােবহানীঘাট, বিশ্বরােড, নাইওরপুল, | ধােপাদিঘীরপাড়, ওসমানী যাদুঘর, জেলখানা, বঙ্গবীর, পৌরমার্কেট, হাফিজ কমপ্লেস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই দুই দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



