শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমেনা পারভিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক অফিস আদেশে জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে শারিরীক অসুস্থতার কারণে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমদকে অব্যহতি প্রদান করা হয়েছে। তার স্থলে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমেনা পারভিন দায়িত্ব পালন করবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। এছাড়া দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
উল্লেখ্য, অধ্যাপক আমেনা পারভিন সমাজকর্ম বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি এর পূর্বে প্রথম ছাত্রী হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



