মাদক চোরাকারবারিদের ষযড়যন্ত্রে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি থেকে বদলী করা হয় বিজিবি-৫২ ব্যাটালিয়ের নায়েক মুজম্মিলকে। কিন্তু এলাকার লোকজন দরখাস্ত করে তাকে ফিরিয়ে আনেন স্বস্থানে। পুরোনো কর্মস্থলে যোগদানের পরই চমক দেখালেন তিনি। সীমান্ত এলাকা থেকে ৭২০ পিস ইয়াবাসহ চুনু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার নেতৃত্বাধীন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) গজুকাটা বিওপির জওয়ানরা।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্তবর্তী গজুকাটা বিওপির নায়েক মুজম্মিলের নেতৃত্বে টহলরত বিজিবি জওয়ানরা দুবাগ-সুঁতারকান্দি সড়কে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক চুনু মিয়া বিয়ানীবাজারের চারখাই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আটককালে চুনু মিয়ার দেহ তল্লাসী করে ইয়াবার চালানটি জব্দ করা হয়।
এ বিষয়ে নায়েক মুজম্মিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি চুনু মিয়াকে চ্যালেঞ্জ করলে সে মাদক বহনের কথা অস্বীকার করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাসী করে কালো রংয়ের রাংচার ৪টি প্যাকেটে থাকা ৭২০ পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারত থেকে চোরাই পথে আনা আরেকজনের কাছ থেকে ইয়াবার চালানটি ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রির নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়েরক্রমে জব্দকৃত ইয়াবাসহ তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বিয়ানীবাজারের গজুকাটা বিওপির নায়েক মুজম্মিলের নেতৃত্বে এর আগে বেশ কয়েকটি মাদকের চালানসহ চোরাকারকারিদের আটক করে মামলা দেওয়া হয়। এ কারণে মাদক চোরাকারবারীরা মিলে বিভিন্ন সংবাদ মাধ্যমে নায়েক মুজম্মিলকে নিয়ে মিথ্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে তাকে ওই বিওপি থেকে সরিয়ে নেওয়ায় অনেকটা উচ্ছাস প্রকাশ করে মাদক চোরাচালানিরা। এরপর থেকে নির্বিগ্নে মাদক পাচার হতে থাকে।
বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন বিজিবি-৫২ ব্যাটালিয়নের পরিচালক বরাবরে দরখাস্ত করেন একজন সৎ সাহসি জওয়ান হিসেবে নায়েক মুজম্মিলকে স্বস্থানে বহাল রাখতে।ওই দরখাস্তে তারা উল্লেখ করেন, গত ৮/৯ মাস ধরে বিজিবি’র এই জওয়ানের নেতৃত্বে মাদক চোরাকারবারিদের ধরতে স্বোচ্ছার ছিলেন। ফলে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের নাম ছিলেন তিনি। স্থানীয় জনতার আবেদনের প্রেক্ষিতে তাকে স্বস্থানে ফিরিয়ে আনার পর পরই আরেকটি সফল অভিযান পরিচালনা করে গজুকাটা বিওপি।
স্থানীয়দের মতে, এলাকা মাদকমুক্ত রাখতে এ ধরণের সাহসী একজন কর্মকর্তা প্রয়োজন। অন্যথায় মাদক চোরাকারবারিরা আরো বেপরোয়া হয়ে উঠবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



