সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্বের একটি অংশ হচ্ছে এই ইনস্টিটিউটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে এখানে এসেছি বলে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, সিলেট বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জনপদ।এই সিলেটের উন্নয়ন এতোটা হয়েছে যে, আর কোন জেলায় এতো বড় প্রকল্প গ্রহন করা হয়নি। বিশেষ করে ঢাকা থেকে সিলেটগামী রাস্তার প্রকল্প একনেকে পাশের কথা তুলে ধরেন তিনি।
এছাড়া সিলেটে এমন একটি ইনস্টিটিউট করা হচ্ছে, যে প্রতিষ্ঠান থেকে বের হওয়া দক্ষ জানশক্তি চাহিদা দেশে এবং দেশের বাইরে সমভাবে থাকবে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেটে প্রাণীসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পুস্টি ও আমিষের চাহিদা, মানুষের বেকারত্ব দূর করা, কর্মজীবন এবং তাদের দক্ষতা বৃদ্ধি জায়গা, উদ্যোক্তা তৈরি হওয়া এই জাতীয় আধুনিক দক্ষ জনবল এখান থেকে তৈরি হবে। আমি মনে করে এটা সিলেটের উন্নয়নে নবদিগন্তের সূচনা।
মৎস্য খাত ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে এখন মাছ মাংস ডিম দুধের অভাবনীয় উৎপাদন বেড়েছে। যে সকল অঞ্চলে যে জাতীয় সামগ্রী উৎপাদনের সুযোগ আছে, হাওর অঞ্চলে অন্যান্য জায়গায় নিশ্চয়ই সেখানে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহন করবো।
সিলেটের ইকোপার্কে জেব্রার মৃত্যুর বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে। যে সকল বিদেশি প্রাণী আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণু সংক্রমণও হয়।
তিনি বলেন, চিড়িয়াখানায় মারা যাওয়া প্রাণীদের একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে-অবহেলায় নয়, সংক্রমণে এসব প্রাণী মারা গেছে। সিলেটের ইকোপার্কে জেব্রার মৃত্যু জীবাণু সংক্রমণে হয়েছে। এছাড়া বিড়াল প্রজাতির প্রাণীও বিভিন্নভাবে সংক্রমিত হচ্ছে।অবশ্য সকল প্রাণীর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করেন তিনি।
সিলেট সফরকালে বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘোষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



