করোনা ভাইরাস ওমিক্রন বৃদ্ধিতেও নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশীদ আলম।
তিনি বলেন, ওমিক্রন বাড়তে শুরু করায় গণপরিবহণে স্বাস্থ্যবিধি মানতে সরকার ঘোষিত যে ৯/১০টি নির্দেশনা রয়েছে, সেটা ব্যতীত নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে সার্জারি পোস্ট গ্রেজুয়েট পরিক্ষা ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রফেসর এবিএম খুরশীদ আলম বলেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগির চাপ অনেক বেশি। হাসপাতালের সেবা ভাল না হলেতো রোগিরা এখানে আসতো না। বিশেষ করে মহিলা সার্জারী ওয়ার্ডে রোগিদের চাপ অনেক বেশি। তাই ওষুধের মজুদাগার স্থানান্তর করে আরেকটি সার্জারি ওয়ার্ড করা গেলে রোগিদের ভালভাবে রাখা যাবে। এছাড়া নতুন আউটডোরে যা কিছু প্রয়োজন, সেগুলো পূরণ করা হবে।
এরআগে সকাল সাড়ে ১১টায় তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এরপর তিনি হাসপাতালের ৪র্থ তলার ৬নং মহিলা সার্জারি ওয়ার্ড ও ৭নং নাক-কান, গলা ওয়ার্ড ছাড়াও ওষুধ মজুদাগার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপ পরিচালক মাহবুবুল আলম, সহকারি পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. ডিএ হাসান সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



