সিলেট সদর উপজেলার খালিগাঁও থেকে অজ্ঞাত ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় ওই এলাকার শাহ খুররম ডিগ্রী কলেজের বিপরীতের একটি কলোনীতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন মো. সাইদুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ।
খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ গত ২০/২৫ দিন ধরে কলোনিতে অবস্থান করছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) পীযুষ কান্তি দাস দুপুরের দিকে ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্টসহ আনুসাঙ্গিক আলামত সংগ্রহ করেন।
পুলিশ সূত্র জানায়, মরদেহের পরিচয় জানতে সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে। বর্তমানে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের হিমাগারে রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



