রাতের আধারে সিলেট নগরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে দেড়টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানেেএসব কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন।সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক মো: মজিবর রহমানের জানান, সিলেট নগরীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদানকৃত ৫শ কম্বল শীতার্ত মানুষের বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয়সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫শ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



