হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় ১০ জন আহত হয়েছেন ৷ গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটেছে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মো: রাকিবুল ইসলাম খান।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হয় মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সায়েদুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে বানিয়াগাঁও গ্রামের জহুী আলী (৬০) ও তার পরিবারের লোকজনদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জহুর আলী (৬০), সুজন (২৫), রাজু আহমেদ (৩৫), সবুজ (২৭) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানিয়েছেন হামলার কথা শুনেছি । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



