সুনামগঞ্জ শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ টাইলসে দোকানের ব্যবস্থাপক নয়ন (২৪) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় কিং এন্টারপ্রাইজ নামের টাইলসের দোকানে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের ৮ নং ওয়ার্ডে বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল শান্তিগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা নূরুল হোসাইনের ছেলে রোহান (২৪) ও রেজওয়ান (২৬) নামের দুই ভাইকে।
জানা যায়, নয়নের বন্ধু রোহান বিকেলে আসে তার দোকানে আড্ডা দিতে। পরে এক পর্যায়ে রোহান তাকে নাস্তা খাওয়ানোর জন্য বলে। এর পর নয়ন এক পর্যায়ে বলে ওঠে তর সাথে যাকে নিয়ে এসেছিস সে ভাল লোক নয়। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি এরই একপর্যায়ে নয়নের বন্ধু বলে ওঠে তর কাছে আমি আগের ৪শ ২০ পাই সে টাকা দিতে হবে। এ তুমুল তর্ক বির্তক শুরু হয়। এরই জের ধরে পরে চাকু নিয়ে এসে কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানের ভিতরে রোহান ও তার ভাই রেজওয়ান এলোপাতাড়ি ভাবে কুপিয়ে চলে যায় সে।
পরে স্থানীয় লোকজন নয়নকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় নয়ন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



