শ্রীমঙ্গলে প্রেমিকার বাড়িতে বিষ পাণ করে জুনেদ রহমান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারী) বিকাল আড়াইটার দিকে উপজেলার মোহাজেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনেদ পৌর শহরের সুরভীপাড়া এলাকার সামসু মিয়ার ছেলে। সে অনার্স ২য় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রামের হামিদ উল্লার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল জুনেদের। তাতে বাধা হয়ে দাঁড়ায় মেয়েটির পরিবার।
গত শুক্রবার বেলা আড়াইটার দিকে প্রেমিকার মায়ের কাছে বাড়িতে গিয়ে আকুতি জানায় জুনেদ। প্রেমিকার মা জানতে চান, তার মেয়েকে কতটা ভালবাসে। তার প্রমাণ দিতে বিষ পানের আহবান জানান। প্রতিউত্তরে নির্ভিক জুনেদ প্রেমিকার বাড়িতে কীটনাশক পান করে।
জুনেদের বন্ধু পায়েল ও সাজু বলেন, জুনেদকে তার প্রেমিকা জানায়, পারিবারিকভাবে জুনেদের বিয়ের আলাপ চলার খবর পেয়ে মেয়েটি তাকে সাফ জানিয়ে দিয়ে অন্যত্র বিয়ে করলে সে বিষপান করে আত্মহত্যা করবে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে জুনেদ।
অন্যদিকে, মেয়েটির পরিবারও তাকে মেনে নিতে রাজি নয়।দিশেহারা হয়ে সে মেয়েটির মাকে রাজি করাতে তাদের বাসায় যায় শুক্রবার (২৮ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে। তাদেরকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়ি যায়। বন্ধুদের বাইরে দাঁড় বাড়িতে একাই ভেতর প্রবেশ করে জুনেদ।জুনেদ মেয়েটির মাকে পা ধরে আকুতি জানায়। মেয়েটির মা তাতে কর্ণপাত না করে ক্ষুদ্ধ হয়ে জুনেদকে সত্যিকারের ভালবাসার প্রমাণ দিতে বলেন। কি করতে হবে জুনেদ জানতে চাইলে মেয়েটির মা বলেন, তার মেয়ের জন্য বিষ পান করতে। ভালোবাসার মানুষটিকে পেতে আবেগতাড়িত জুনেদ বাড়িতে রাখা কীটনাশকের বোতল খুলে পান করে। বিষক্রিয়া শুরু হলে জুনেদ দৌঁড়ে বাহিরে এসে ঘটনা জানায়। এরপর তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেটের আল-রাইয়াহান হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে জুনেদ মারা যান। তার মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জুনেদ রহমান শ্রীমঙ্গল সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে শনিবার বিকেলে জুনেদের প্রেমিকা সাংবাদিকদের জানান, ঘটনার দিন বিকেলে জুনেদ তাদের বাসায় গিয়ে দীর্ঘসময় মায়ের পা ধরে কান্নাকাটি করে সম্পর্ক মেনে নিতে অনুরোধ জানায়। কিন্তু আমার মা তাকে জানিয়ে দিয়ে তার বাবা মা যেখানে বিয়ে ঠিক করেছে. সেখানে গিয়ে বিয়ে করতে। তার মা রাজি না হলে সে চলে যায়। পরে জানতে পারি বিষপানে আত্মহত্যা করেছে।
মেয়েটির মা সেলিনা বেগম বলেন, জুনেদ যখন বাড়িতে আসে তখন কোনো পুরুষ মানুষ ছিল না। যে কারণে থানায় একটি জিডি করেছি। অন্যদিকে, শনিবার বিকেলে জুনেদের প্রেমিকা, তার বাবা ও মাকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, এ ঘটনাটি নিয়ে পুলিশ এরইমধ্যে তদন্ত করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



