গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সিলেট এসে পৌছেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, তিনি সিলেটে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিকালে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



