দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বিএনপি-জামায়াত। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে সংসদ অধিবেশনে এ বিষয়ে তথ্য-প্রমাণ উপস্থাপন করে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, লবিস্ট নিয়োগের এই টাকা কোথা থেকে আসলো সেটি জানার বিষয়। র্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এই লবিস্ট ফার্মগুলো। অথচ মাদক নির্মূল, সন্ত্রাস দমনে তারা যেভাবে কাজ করেছে তা অতুলনীয়। এমন একটি প্রতিষ্ঠানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক আলোচনা চলছে। দেশের ইমেজ ফেরাতে একটি পিআর ফার্মকে দায়িত্ব দিয়েছে সরকার। সঠিক তথ্য পেলে সময় লাগলেও যুক্তরাষ্ট্র বিষয়টি আবার ভেবে দেখবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



