রাতের আধারে চিরচেনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে আসছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তবে এবার তার আসাটি সুখকর নয়। অনেকটা অনাকাঙ্খিত আসা। প্রিয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভাল নেই।
ভিসি পদত্যাগের এক দফা দাবিতে অনশন করে মরতে বসেছে দেশ বরেণ্য জনপ্রিয় এই শিক্ষকের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের অনশন ভাঙাতে ক্যাম্পাসে আসছেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। সঙ্গে আছেন তার স্ত্রী ইয়াসমিন হকও।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে আন্দোলনকারী শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ বলেন, ড. মুহম্মদ জাফর ইকবাল রাত ৩টার দিকে ক্যাম্পাসে পৌঁছাবেন। ঢাকা থেকে স্যার রওনা দিয়েছেন। তিনি এখন রাস্তায় রয়েছেন।
এদিকে, মঙ্গলবার অনশনকারীরা তাদের সহপাঠীদের অনশন ভাঙার চেষ্টা করলেও অনশনকারীরা তাদের দাবিতে অনড় থেকে অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শাহরিয়ার আবেদীন।
প্রসঙ্গত, ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে ছাত্রীরা। পরে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ’ ছাত্রী।
এ ঘটনায় ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে হলের ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এছাড়া ১৬ জানুয়ারি ছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে ভিসিকে মুক্ত করে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



