শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তালেবানী কায়দা প্রতিষ্ঠা করেছিলেন বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি)রাত ৯টা সংবাদ সম্মেলনে এ দাবি করেন আন্দোলনে অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৪ বছর আমাদের ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকান্ড গুলোকে বন্ধ করে দিয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের রোড় পেইন্টিং বন্ধ করে দেয়। এরপর ছাত্রীদের হলে প্রবেশে বাধা সৃষ্টি করে। তিনি আসার পর থেকে খারাপ ফলাফল দারীদের নাজেহাল করে আসছেন।
তিনি বলেন, এই ভিসি আমাদের ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকান্ডগুলোকে বন্ধ করে তালেবানী ক্যালচার প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের ক্যাম্পাসের টং দোকানগুলো বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে এ ভিসি। যেখানে বসে আমরা সাংস্কৃতিক চর্চা করতাম।
শাহরিয়ার বলেন, শিক্ষকদের জন্য এসি বাসসহ প্রয়োজনের অতিরিক্ত বাস বরাদ্দ দেয়া হয়েছে। সে তুলনায় শিক্ষার্থীের বাস ছিলো অনেক কম। এতে শিক্ষার্থীরা ঝুলে ঝুলে ক্যাম্পাসে আসতে ও যেতে হয়। আমরা দীর্ঘদিন ধরে এ ব্যবস্থার আহবান জানালেও কোন সমাধান করেননি তিনি। গত চার বছরে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ জমেছে তার ফলাফল এ আন্দোলন। তাই আমরা চাই তিনি পদত্যাগ করে আমাদের সাংস্কৃতিক মনা ক্যাম্পাস আবারো ফিরিয়ে দিবে।
অনশনেরন বিষয়ে তিনি বলেন, আমরা অনশন ভাঙ্গবো না। যতদিন এ ভিসি পদত্যাগ করবে না ততদিন আমরা এক দাবিতে আন্দোলন চালিয়ে যাবো। এছাড়া আমাদের সাবেক সিনিয়র যাদেরকে গ্রেফতার করেছে তাদের অবিলম্ব মুক্তি দাবি করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



