সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক লাইনসহ ৩৫টি মিটার পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলা সদরে বাজারের শাহজালাল টাওয়ারের নিচ তলার মিটার রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
শাহজালাল টাওয়ারে নিচ তলায় ডাচ বাংলা ব্যাংকের বুথ, টাংগুয়া রেস্টুরেন্টসহ আরও ৫টি দোকান, ২য় তলায় কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও টাংগুয়া হোটেলের রিসিপশন এবং উপর তলায় বিভিন্ন ফ্ল্যাটে ১৩টি পরিবার থাকেন।
আগুনে পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর ও সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন।
শাহজালাল টাওয়ারের পরিচালক আবুল হাসান রাসেল জানান, ভোর সাড়ে ৫টার দিকে টাওয়ারের মিটার রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বৈদ্যুতিক লাইনসহ ৩৫টি মিটার পুড়েছে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
শাহজালাল টাওয়ারের নিচ তলার ব্যবসায়ী তানভীর আহমদ বলেন, আগুনের সংবাদ শুনে স্থানীয় লোকজন, থানার পুলিশ, ফায়ার সার্ভিস টিম ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, আগুন বড় আকার ধারণ না করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। তবে কর্তৃপক্ষকে বৈদ্যুতিক লাইনগুলোতে ভালোভাবে কাজ করতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



