সিলেটের প্রবীন সাংবাদিক জেড.এম.শামসুল আর নেই।
সোমবার (২৪ জানুয়ারি) ভোর সোয়া ৫ টার দিকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মরহুমের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জের পশ্চিম খলা ছড়া গ্রামে। তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম জেড এম শামসুল মৃত্যুর পূর্ব পর্যন্ত দৈনিক কাজিরবাজার পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মুরহুমের জানাযা আজ বাদ আসর জকিগঞ্জ ভুইয়ার মুরা শাহী ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



