বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমীর, হযরত হাফেজ্জী হুজুরের (রহ.) মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ ও গবেষক মাওলানা জাফরুল্লাহ খান মারা গেছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের প্রতিষ্ঠিত চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া দামপাড়া মাদ্রাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার মিডিয়া উপ-কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাফরুল্লাহ খান গত বুধবার চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে সেখানে যান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১০টার পরে জাফরুল্লাহ খান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক মাও. ইয়াহ ইয়া সাহেবসহ সিনিয়র কয়েকজন ওস্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ তথ্য জানিয়েছেন মরহুমের সঙ্গে মাও. রাশিদুল হক।
জাফরুল্লাহ খানের মরদেহ এখন চট্টগ্রামে দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



