সিলেটে করোনা আক্রান্তে প্রতিদিন রেকর্ড ভাঙছে। বিভাগে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ২৮ দশমিক ৩৪ শতাংশে। গত ৫ মাসে করোনায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড এটি। আগের দিন আক্রান্তের হার ছিল ১৮দশমিক ৬১ শতাংশে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভাগে ১ হাজার ৫৭০ জনের নমুনা পরিক্ষায় নতুন করে ৪৪৫ জন করোনা সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৯৯ জন, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারের ৭৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত তথ্যে জানা গেছে, এই সময়ে করোনায় সিলেট জেলায় মারা গেছেন ২ জন। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৯৪ জন, সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ১৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৫ হাজার ৪৫৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৩৩৮, হবিগঞ্জে ৬ হাজার ৮৪৭ এবং মৌলভীবাজারে ৮ হাজার ৪৯৯ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ৮জন চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘন্টায় ৬১ জন সুস্থ হয়েছেন। এমরধ্যে সিলেট জেলায় ১১ ও হবিগঞ্জে ৫০ জন। এ যাবত বিভাগে মোট সুস্থতার সংখ্যা ৫০ হাজার ৩৪৯ জন। যার মধ্যে সিলেট জেলায় ৩১হাজার ৮৬৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩, হবিগঞ্জে ৪ হাজার ১৪৮ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৪৯১ জন সুস্থ হয়ে ওঠেন।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



