সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দয়ামীর ও ব্রাহ্মণগ্রাম এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ওসমনীনগর থানা পুলিশ দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার দয়ামীর-গহরপুর রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন থানাগাঁও কোনাবন গ্রামের রায়হান আহমেদ নামের এক যুবক।
রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম-শশারকান্দি এলাকার ভাঙ্গাপুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আখতার মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি উপজেলার মতিয়ারগাঁও’র বাবুল মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ নবী হোসেন দুর্ঘটনায় দুই জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



