শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।
বোরবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এক জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
জানা যায়, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এতে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীকে।
এদিকে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে শাবিপ্রবি। এতে সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। পরবর্তীতে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



