সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিজ বাড়ি থেকে সুর্বণা আক্তার মুক্তা নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছেন।
রোববার (৩১ মে) রাত ৮ টার দিকে উপজেলা বাদাঘাট চাউলপট্রির মক্কা টাওয়ার সংলগ্ন বাসা থেকে নিখোঁজ হন ওই কলেজ ছত্রী।
নিখোঁজ ছাত্রীর সুর্বণা আক্তার উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের বড়ছড়া শুল্ক ষ্টেশনের কয়লা ব্যবসায়ী বর্তমানে বাদাঘাটের বাসিন্দা মক্কা টাউয়ারের মালিক আব্দুল কুদ্দুছ মেয়ে।সুবর্ণা আক্তার উচ্চ মাধ্যমে (এইএসসি ) প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিখোঁজ মেয়ের সন্ধান চেয়ে রোববার রাতে দেড়টার দিকে থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেছেন তার বাবা। তাহিরপুর থানায় জিডি নং (১১৮৬)।
এদিকে, থানায় জিডির পরপরই উপজেলা মোল্লাপাড়া এলাকার একই কলেজে পড়ুয়া আরো এক কলেজ শিক্ষার্থীকে হন্য হয়ে খুঁজছে থানা পুলিশ।
পরবর্তীতে সুনামগঞ্জ শহরে থাকা তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের আহবাব মিয়ার কাছে তার ভাগ্নে রায়হানকে পুলিশ খোঁজার কারন সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করেন। বাদাঘাটের বসবাসরত বড়ছড়া কয়লা ব্যবসায়ী মাটিকাটা গ্রামের বাসিন্দা আব্দুল কদ্দুছের কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে তার ভাগ্নে পালিয়ে গেছে, বিষয়টি নিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



