নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমান ভোট দেবেন কি না এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল সংশয়। সেই সংশয় দূর করলেন শেষ বেলায়, মানে শেষ মুহূর্তে কেন্দ্রে এসে। শামীম ওসমান দুপুর সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন।
সময় টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমের শত ক্যামেরা ঘিরে ধরে ধরে। একটা সময় ধীর গতিতে এগোতে হচ্ছিল শামীম ওসমানকে, কেননা ক্যামেরা ঘিরেই রেখেছিল তাঁকে। কেন্দ্রের মধ্যে ক্যামেরা ঢুকে পড়ে। আঙুল ম্যাচ করার পূর্ব পর্যন্ত টেলিভিশন, মোবাইল ও বিভিন্ন মাধ্যমের প্রায় এক শত ক্যামেরা ঘিরে রাখে।
আঙ্গুল ম্যাচ করার পর ক্যামেরাদের সরে যেতে বলা হয়। একটি কাপড় ঘেরা ঘরে শামীম ওসমান একা ভোট দেন। ভোট দিয়ে তিনি যখন বেরিয়ে আসেন তখন ঘড়িতে বাজে ৩ টা ৪২।
সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী থেকে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে আসবেন শামীম ওসমান। অবশেষে তিনি এলেন, ভোট দিবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



