সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন।
ভোটের প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে সামছুল হক ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অশোক পুরকায়স্থ পেয়েছেন ৪৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম ইয়াহ-ইয়া চৌ ধুরী(সুহেল) পেয়েছেন ৭০৫ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি-১ এখলাছুর রহমান, সহ সভাপতি-২ হাদিয়া চৌধুরী মুন্নী, যুগ্ম সম্পাদক-১ বিজিত লাল তালুকদার, যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম, সমাজ বিষয়ক সম্পাদক মো. সুহেল মিয়া ৮০২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মাহবুব হোসেন পেয়েছেন ৬৩৮ ভোট। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে হুসাইনুর রহমান লায়েছ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তানভির আহমদ পেয়েছেন ৬৭৫ ভোট। গ্রন্থাগার সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন সাজেদুল ইসলাম সজীব। তিনি পেয়েছেন ১০২৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সারোয়ার আহমদ খসরু পেয়েছেন ৩৯৯ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার পদে আক্তার উদ্দীন আহমদ টিটু এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আর সহকারী নির্বাচন কমিশনারের দুটি পদে বিজয়ী হয়েছেন মো. সেলিম মিয়া ও আব্দুল মুকিত। তারা পেয়েছেন যথাক্রমে ৯০৮ ও ৮৩১টি করে ভোট। আরেক প্রার্থী সজল চন্দ্র ৫৯৪ ভোট পেয়েছেন। সহ-সম্পাদকের ৩টি ১০৯৩ ভোট পেয়ে আরিফ আহমদ, ১০৪২ ভোট পেয়ে গোলজার হোসেন খোকন ও মো. সাজিদুর রহমান রিপন ৯২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদের আরেক প্রার্থী তোফায়েল আহমদ শামীম পেয়েছেন ৮২২ ভোট।
সদস্য পদে বিজয়ীরা হলেন- আব্দুল গফফার ১ হাজার ১৭৪ ভোট, মো. আখতার হোসেন খান ১ হাজার৮৫, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন ৯৬৪, মো. রাজ উদ্দিন ৯৩৮, মো. আব্দুল ওদুদ ৯৩২, মো. আনোয়ার হোসাইন ৯১০, কল্যাণ চৌধুরী ৯০০, আব্দুল মালিক ৮৯৯, গিয়াস উদ্দিন ৮৮৩, এমদাদুল হক ৮৫৩, আবুমো. আসাদ ৭৯৯।
এবার সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭২ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন বলেন, এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা এক হাজার ৭৯৫ জন। ভোট পড়েছে ১ হাজার ৫৩৫টি। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



