সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চোর চক্রের ৫ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের( ডিবি)। এসময় তাদের কাছ থেকে প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন জব্দ করে পুলিশ।
বুধবার (১২ জানুয়ারী) বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর এর নিচতলা লিফট এর সামনে্র খালি জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।
আটককৃত সকলেই হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরা গ্রামের বাসিন্দা।আটককৃত নারীরা হলেন- জলিল মিয়ার স্ত্রী লুৎফা বেগম রুবি (২৪, মিলন মিয়ার স্ত্রী রুবিনা (২৪), মারুফ মিয়ার স্ত্রী মিলন বেগম (৩০), বিল্লাল মিয়ার স্ত্রী সালমা (৩৫), ও নুরুল হকের স্ত্রী হালিমা (৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(মিডিয়া ও ডিবি) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন,এরা সংঘবদ্ধ নারী চোর চক্রের সদস্য।তারা দীর্ঘদিন থেকে নানাভাবে ওসমানী হাসপাতাল এলাকায় রোগী ও তার স্বজনদের টাকা পয়সা ও স্বর্ণালংকার চুরি করে আসছিলো।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে জব্দকৃত স্বর্ণালংকার চুরিকৃত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



