সিলেটের ফেঞ্চুগঞ্জে আলোচিত আন্ত:স্বত্বা গৃহবধূ ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১মে) বেলা আড়াইটার ২ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে দু’জনকে এবং আগের রাতে ১টার দিকে মৌলভীবাজার থেকে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুদিষ্টিপুর গ্রামের পূবের গাওয়ের বেলাল হোসেনের ছেলে জুমন মিয়া (১৯), মৃত আতর আলীর ছেলে সাজু আহমদ (২০) ও রনজিত মিয়ার ছেলে উছামা মিয়া (২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান গ্রেফতারের বিষয়টি নতুন সিলেটকে নিশ্চিত করে বলেন, গৃহবধূকে ধর্ষণ করে জুমন মিয়া। অন্য দুজন সহায়তা করে। তাদের মধ্যে সাজু আহমদকে বুধবার (৩০ মে) রাত ১টার দিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে সোমবার বেলা আড়াইটার দিকে অন্য দু’জনকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত সাজুকে ইতোমধ্যে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেঞ্চুগঞ্জ আদালতে নিজেকে জড়িয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর দুজনকে মঙ্গলবার (০১ জুন) আদালতে হাজির করা হবে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন নতুন সিলেটকে বলেন, গত বুধবার (২৬ মে) দিনগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের গ্রেফতারে মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তা করেন ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেব, উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল, অংকন, আব্দুল মান্নান ও বেলাল হোসেন।
তিনি বলেন, আসামি সাজুকে মৌলভীবাজারের বড়লেখা থেকে ওপর দু’জনকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাজু আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অপর দু’জনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুদিষ্টিপুর গ্রামের পূবের গাওয়ে গত বুধবার রাতে ভিকটিম ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। গভীররাতে ভিকটিমের শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ঘরে ঢোকে অভিযুক্তদের দুজন গৃহবধূর হাত-পা চেপে ধরে এবং জুমন ধর্ষণ করনে। গৃহবধূর চিৎকারে শুনে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ ওসিসিতে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



