ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামুলক ব্যবস্থার অংশ হিসেবে বন্ধ ঘোষিত ৬ মার্কেটে ফের অভিযান পরিচালনা করেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার(৩১ মে)সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযান পরিচালনা করেন।
নগরের সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশ্যান ও রাজা ম্যানশন পরিদর্শন করেন। ১০দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার পরও এসব মার্কেটে কয়েকটি দোকান খোলা পাওয়া যায়। তাৎক্ষনিক সেগুলো বন্ধ করে দেওয়া হয় এবং মাইকিং করে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকম্পে করনীয় নির্দেশাবলী প্রচার ও সর্তক থাকতে অনুরোধ জানান। এছাড়া নগরের হাউজিং এস্টেটের একটি আবাসিক ভবন হেলে পড়ার সংবাদে সরেজমিনে পরিদর্শন করেন তারা।
এদিকে, আতঙ্কিত না হয়ে সচেতনতামূকল ব্যবস্থা গ্রহনের লক্ষে ভূমিকম্পে নাগরিকদের করণীয় বিষয়ে নির্দেশাবলী মাইকিং এর মাধ্যমে নগরজুড়ে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার সিলেটে ঘন ঘন ভূমিকম্পের পর রোববার (৩০ মে) ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হাতে নিয়ে অভিযানে নামেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। তার নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, মহানগর পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অভিযানে অংশ নেন। পরিচালিত অভিযানে নগরের ঝুঁকিপূণ ভবন/মার্কেট ১০ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



