সিলেটের বালাগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন পরিবারের লোকজন।
সোমবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বড়জমাত গ্রামে শিওরখালে দিলু মিয়ার বাড়িতেঅগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এতে বসতঘরের দুটি বেড রুমের সকল আসবারপত্র, নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
পরবর্তীতে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত সাড়ে ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তালাবদ্ধ অবস্থায় পাকা টিনশেড ওই ঘরের ভিতরে আগুন লাগায় তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আসবারপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, বসত ঘরের একটি কক্ষ থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
এ ব্যাপারে বাড়ির মালিক দিলু মিয়া বলেন, এদিন রাতে বসত ঘর তালাবদ্ধ করে সিরাজপুর গ্রামে শশুরালয়ে বেড়াতে যান। রাতে ঘরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন ঘরের সব ক’টি কক্ষ ভস্মিভূত হয়ে গেছে। ঘরে প্রায় সাড়ে ৪ লাখ টাকা রাখা ছিল। আগুন নেভাতে সহযোগিতায় থাকা দমকল বাহিনীর সদস্যরা ৪০ হাজার টাকা অক্ষত অবস্থায় পেয়ে ফেরত দিয়েছেন। এছাড়া আসবারপত্র জামা কাপড় সব আগুনে ছাই হয়ে গেছে।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



