ছেলে ঝিনুক বিয়ে করার পর, শাশুড়ি হয়ে মন চাইলে নিশ্চয়ই হট প্যান্ট পরবেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজেই অকপটে এমন কথা বললেন এই অভিনেত্রী।
কিছুদিন আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গ্র্যান্ড লঞ্চে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা।
স্বভাবে হাসিখুশি মেজাজের শ্রাবন্তী। সহাসী মন্তব্য রাখতেও পিছনা হননি তিনি। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কাছে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন অভিনেত্রী।
পরমব্রতর সঙ্গে ক্যান্ডিড প্রশ্ন উত্তর পর্বে জানান, ভাত-খোর বাঙালি তিনি। মটন খেতে দারুণ পছন্দ করেন। প্রিয় মানুষের নাম উঠতেই ছেলে ঝিনুক, তিন পোষ্য এবং বাবা-মায়ের নাম নেন।
অভিনেত্রী আরও জানিয়েছেন, যখন শাশুড়ি হবেন তখনও মন চাইলে হট প্যান্ট পরবেন। অর্থাৎ, ঝিনুকের বিয়ের পরেও বোল্ড লুকে ধরা দিতে কোনো আপত্তি নেই তার। অভিনেত্রী ভিডিও শেয়ার করতেই হু হু করে ভাইরাল।
করোনা পরিস্থিতির জন্য গত বছর চালু হয় ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো এটি। বিভিন্ন জনপ্রিয় ক্যাটিগরি রয়েছে, যেখানে অনলাইনে ভোট দেওয়া সম্ভব।
নতুনসিলেট২৪ডটকম / ৯ জানুয়ারি ২০২২ / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



