২০২১ সালে সিলেট বিভাগে মোট ৩১৫ টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত ২৭৮ এবং ৬৫৪ জন আহত হয়েছ্।
শনিবার (০৮ জানুয়ারি)নিরাপদ সড়ক চাই (নিসচা)২০২১ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে।
এরমধ্যে সিলেট জেলায়-ই ১৩৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জনের প্রাণগানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৩১৩ জন।
সুনামগঞ্জ জেলায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১৯৩ জন, মৌলভীবাজার জেলায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ৩৩ নিহত ও ৪৬ জন, হবিগঞ্জ জেলায় ৯৭ টি সড়ক দুর্ঘটনায় ৯৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন।
নিসচা’র প্রতিবেদনে ২০২০ সাল থেকে ২০২১ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে বলেও উল্লেখ করা হয়।
২০২০ সালে ১৮৭ টি সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ২৫০ জনের প্রাণ হানির ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩৯৮ জন আহত হয়েছিলেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য-সচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া,অনলাইন পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা’র শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে নিসচা কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১ টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়া দীর্ঘসময় ধরে গাড়ি চালনা,সড়ক-মহাসড়কের মোটরসাইকেলও তিন চাকার গাড়ি বৃদ্ধি, রাস্তার পাশে হাট বাজার ও দোকানপাট বসানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া ইত্যাদি মূল কারণ হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়।
এছাড়া প্রতিবেদনে জেলা পর্যায়ে দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত লোক সংখ্যা,অপর্যাপ্ত রাস্তা, মোটরসাইকেল ও রিকশার আলাদা লেন না থাকা, পথচারীদের নিয়ম না মানার প্রবণতা, জেব্রাক্রসিং, ওভার ব্রিজ, আন্ডারপাস ব্যবহার না করে যত্রতত্র পারাপার ও রাস্তা চলাচল ও পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করাকে দায়ী কর হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২১ সালের সারাদেশের সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান তুলে ধরেন।
এসময় তিনি জানান, ২০২১ সালে সারাদেশে ৩ হাজার ৭৯৩ টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ২৮৯ জন নিহত ও ৫ হাজার ৪২৪ জন আহত হয়েছেন।
এছাড়া ২০২১ সালে সারা দেশে রেলপথে ২৭০টি দূর্ঘটনায় ২৫৪ জন নিহত ও ৪২ জন আহত, নৌ-পথে ৯০ টি দূর্ঘটনায় ১৯৮ জন নিহত,৩৩৯ জন আহত ও ১৮৬ জন নিখোঁজ রয়েছেন, তবে আকাশপথে কোন দুর্ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



