জকিগঞ্জে ভোট জালিয়াতির অভিযোগে আটক দুই রিটানিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বাদি হয়ে এই মামলাটি (নং-০২(০১)২২) দায়ের করেছেন। ওই মামলায় তাদেরকে আদালতে হাজির করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন, কাজলসার ও বারোহালের দুই ইউনিয়নের রিটানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক এবং জকিগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার ও নির্বাচন সমন্বয়কারী সাদমান সাকিব।
তবে, তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হলেও মাদক আইনে মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, ব্যালট পেপারসহ আটক ২ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ২০১০ এর ৭৭, ৮০ ও ৮১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ফেনসিডিলের খালি বোতল জব্দ করায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়নি।
এদিকে, জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার বারোহাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



