সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন হারিছ মিয়া (২৬) নামে নৌকার্ মাঝি।
সোমবার (৩১ মে) সকাল ৮ টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের বারিক টিলা সংলগ্ন যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে।’
নিখোঁজ নৌকার মাঝি হারিছ মিয়া (২৬) উপজেলার বড়দল উত্তর ইউনিয়ের বড়গোফ টিলার মৃত নুর ইসলামের ছেলে ও বড়গোফ টিলা খেয়া নৌকার মাঝি।তার সঙ্গে থাকা অপর তিন জন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়েছেন বলে জানা গেছে।
উদ্ধার হওয়া তিন জন হলেন,একই গ্রামের অলফত আলীর ছেলে আব্দুস ছত্তার (৩৫), মৃত ফজলুল হকের ছেলে রহিছ মিয়া (৩৫) ও মৃত জবর আলীর ছেলে মফিজ মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, সোমবার সকালে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু ঞয়। ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়।তাৎক্ষনিক তিনজনকে উদ্ধারে সক্ষম হলেও নৌকার মাঝিকে উদ্ধার করা যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার নৌকার মাঝি হারিছ মিয়া নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, হারিছের খোঁজে তার স্বজনদের পাশাপাশি পুলিশের একটি দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পাশ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিসের লোকজনকে উদ্ধার তৎপরতা চালানোর জন্য বলা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



