সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
রোববার (০২ জানুয়ারি) তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাইরাগ সীমান্তে সাদা পাথর পর্যটন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা।
নিহত লোকেশ রায় (৩৬) কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে। তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৫ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা জানান, নিহত লোকেশ রায়ের দেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে। এলোপাতাড়ি গুলির কারণে নিহত ব্যক্তির কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির আঘাতটি ছিলো গুরুতর।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, যতটুকু জেনেছি ভারতীয় খাসিয়াদের গুলিতে লোকেশ রায়ের মৃত্যু হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
রোববাররদুপুরের দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



