সুনামগঞ্জের জগন্নাথপুর সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের (ট্রলি) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন।
রোববার (০২ জানুয়ারি) সকালে ঢাকা-সুনামগঞ্জ সড়কে উপজেলার পাইলগাঁও ইউনিয়নে আলীগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওমরপুর গ্রামের সিএনজি ড্রাইবার শুভ (২৫), আরেকজন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির হোসেন (৫৫)।
স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার ঢাকা-সুনামগঞ্জ রোডে রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের দেওয়া খবরে পুলিশে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটটনার তথ্য নিশ্চিত করে বলেন, রানীগঞ্জ এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



