ঘন্টাব্যাপী চেষ্টার পর নিয়ন্ত্রণে এলো সিলেট নগরের জিন্দাবাজারে কাকলী শপিং সেন্টারে লাগা আগুন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
শনিবার (০১ জানুয়ারি) রাতের প্রথম প্রহর ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দমকল বাহিনীর কর্মীরা জানান, মার্কেটের ভেতরে ৪র্থ তলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ওয়াইফাই ও ডিশ লাইনের তার দিয়ে আগুন উপরের তলায় ছড়িয়ে পড়ে। অবশ্য এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
খবর পেয়ে দমকল বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এরআগে শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত দেড় টার দিকে নগরের জিন্দাবাজার জল্লারপাড় কাকলী শপিং সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ২টার দিকে দমকল বাহিনীর ৪টি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে এবং দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রাও জানান, কাকলী শপিং সেন্টারের ৮ তলায় আগুনের সূত্রপাত ঘটেছে। নিমিষেই আগুন উপরের তলার পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সময় যত গড়াতে থাকে আগুনের আগুনের তেজক্রিয়তা তত বাড়তে থাকে। তাৎক্ষনিক দমকল বাহিনীকে ফোন করা হলেও তারা আসতে অন্তত আধা ঘন্টা দেরি করে ফেলেন। ততক্ষণে আ্গুনের লেলিহান শিখা উপরের তলায় ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় ঝুঁকিতে রয়েছে পাশ্ববর্তী ব্লু ওয়াটার শপিং সেন্টার, ও কানিজ প্লাজা।
এদিকে, শপিং সেন্টারে আগুন লাগার খবরে ব্যবসায়ীরা এসে মার্কেটের সামনে জড়ো হন। অনেকে ঝুঁকি নিয়েও দোকান খুলে মালামাল বের করে আনতে চেষ্টা করছেন। রাত সোয়া ২ টা পর্যন্ত আগুন নেভাতে চেষ্টা করছে দমকল বাহিনী। আর আগুন লাগার ঘটনায় নগরের জিন্দাবাজার এলাকায় ভীড় করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



