সিলেট শহরতলীর আম্বারখানা-এয়ারপোর্ট রোডের মালনীছড়া চা বাগান এলাকায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার পাঁচ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগানের মন্দিরের সামনের রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আম্বরখানা থেকে এয়ারপোর্টগামী সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-৪০৮৪) ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন ২১-১২৬৩)। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। তাদের একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দূর্ঘটনার পর ট্রাকটি আটক করে রেখেছেন স্থানীয় জনতা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় মিলেনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



