স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কুয়েতের হাওয়াল্লি এলাকায় কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন এর হলরুমে আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও কাউন্সেলর ইকবাল আক্তার এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আর্টস সেক্টরের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ডক্টর বাদর আল-দাইশ।
আর্টস অ্যাসোসিয়েশন- কুয়েত, বঙ্গরূপা চারুকারু সংগীত শিশু মেলা ও ফ্যামিলি ফোরাম কুয়েতের যৌথ সহযোগিতায় আয়োজিত চিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ডক্টর বাদের ফয়সল আল-দাইস, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ কুয়েতের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতে ভারত, নেপাল, তাজিকিস্তানের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নাগরিক ও বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিদেশি অতিথিরা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের চিত্রপ্রদর্শনী আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের কৃষ্টি-কালচার ও ইতিহাস চিত্রপ্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী এর পরিচিতির পরিধি আরও কয়েকগুণ বাড়ল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



