সিলেটে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টা ১০ মিনিটে তিনি সিলেট রেজিস্ট্রারি মাঠে এসে পৌঁছান।
এর আগে বেলা ২টা ২০ মিনিটে ইউএস বাংলা’র একটি ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছেন।
সিলেটের এই কৃতি সন্তানকে আজ সংবর্ধনা প্রদান করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদেশের বুকে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় সিসিকের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হচ্ছে।
এদিকে, বুধবার দুপুর থেকে সিলেট রেজিস্ট্রারি মাঠের সংবর্ধনা অনুষ্ঠাস্থলে দল-মত নির্বিশেষে লোকজন আসতে থাকেন। বিকাল ৩টা পর্যন্ত কানায় কানায় ভর্তি হয়ে যায় রেজিস্ট্রারি মাঠ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানস্থল ও মাঠের চারপাশে কঠোর নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আছরের নামাজের পরে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রদানের কথা রয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / ২৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



