সিলেটে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ২টা ২০ মিনিটে ইউএস বাংলা’র একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছান।
সিলেটের এই কৃতিসন্তানকে আজ সংবর্ধনা প্রদান করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদেশের বুকে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় সিসিকের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হচ্ছে।
সিলেট রেজিস্ট্রারি মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকাল ৩ টা ১০ মিনিটের সময় অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।
নতুনসিলেট২৪ডটকম / ২৯ ডিসেম্বর ২০২১ / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



