সিলেট আলীয়া মাদরাসায় গোপন সম্মেলন চলাকালে ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে আলীয়া মাদরাসা পাঠাগারে সভার প্রস্তুতি চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আটককৃতরা হলেন, সিলেট সদরের জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমা সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ ও তানভির আহমদ নামের আরও এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এদিন সকালে আলীয়া মাদরাসা পাঠাগারে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা পশ্চিম শিবির। এ খবর জানতে পেরে এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিন শিবির নেতাকে আটক করা হয়। এসময় পলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এসময় সম্মেলনকাজে ব্যবহৃত ডায়েরী, দুটি বই জব্দ করা হয়। পরে আটককৃতদের হেলমেট পরিয়ে পুলিশের একটি কাভার্ড তুলে কোতোয়ালি থানায় আনা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ নতুন সিলেটকে বলেন, আটককৃতদের নাম পাওয়া গেছে। তবে তারা শিবিরের পদবীধারী কিনা, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



