সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চেম্বারের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের বিদায়ী সভাপতি আবু তাহের মো. শোয়েব।
বার্ষিক সাধারণ সভা শেষে ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আবু তাহের মো. শোয়েব নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমদ-এর নিকট চেম্বারের দায়িত্বভার হস্তান্তর করেন।
এছাড়াও অনুষ্ঠানে গত ২০২০-২০২১ অর্থবছরে শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরষ্কারপ্রাপ্ত সিলেট চেম্বারের সদস্য মোহাম্মদ জামিল ইকবাল, এ কে এম আতাউল করিম, মো. আবুল কালাম, মো. আতিক হোসেন, ফরিদ বক্স, মো. মনির মিয়া, মোহাম্মদ আবু তাহের ও মো. রফিকুল ইসলাম-কে সিলেট চেম্বারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।


সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের বিদায়ী সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, নব নির্বাচিত সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মো. আতিক হোসেন, বিদায়ী পরিচালক পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, এহতেশামুল হক চৌধুরী, নবনির্বাচিত পরিচালক মো. হিজকিল গুলজার, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, মুজিবুর রহমান মিন্টু, মোঃ আব্দুস সামাদ, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান, সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সহ সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাচন বোর্ডের
সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



