সুনামগঞ্জের দিরাই জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীতের সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২১টি ইউনিয়নে ১২৭ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে চার শতাধিক প্রার্থী অংশগ্রহণ করেছেন।
এদিকে ২১টি ইউনিয়নে ২১০টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৯১টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৬২টি ও সাধারণ কেন্দ্র রয়েছে ৫৫টি। ২১টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫ হাজার ৭৭৫ জন ও নারী ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ১০৩ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার জানান, রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ২১টি ইউনিয়নে পুলিশের ৪৩টি মোবাইল টিম, বিজিবি ও র্যাবের ৮টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। এছাড়া কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



