সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের শীতার্ত মানুষের পাশে রয়েছেন। প্রতিটি এলাকায় সরকারের পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজের হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাগবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ও বরইকান্দি ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগে ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ রইছ আলী, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাজী হাবিব হোসেন, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতর হোসেন, উপজেলা যুবলীগ নেতা লোকমান আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, ইউপি সদস্য আব্দুল বাসিত ছোবা, ফারুক আহমদ, এহসানুল হক ছানু, নুরুল ইসলাম, আশিক আলী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



