সিলেট বিভাগে করোনা আক্রান্ত ও মৃত্যু থেমে নেই। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। মহামারি করোনায় একদিনে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৫০ জন।
রোববার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে আরো ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ৬ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ১৭ জনের করোনা সনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা পজিটিভ রোগী সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫১১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২৫ জন। সুনামগঞ্জে ২ হাজার ৮৫১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৭৬ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ০৫৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৩ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে আরও ৫ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ২ জন্নেই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩২৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



