সব চেষ্টা ব্যর্থ করে নাফেরার দেশে মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত সোহান রহমান (২২)।দীর্ঘ ২২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ে অবশেষে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে তিনি মারা যান। তিনি ওসমানী মেডিক্যাল কলেচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
নিহত সোহান রহমান হবিগঞ্জ সদরের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামের পশু চিকিৎসক আবুল কালামের ছেলে।
দুর্ঘটনায় আহত সোহানের বন্ধু রাহাদুর রহমান আকাশ (২১) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই গ্রামের গরীব হোসেন মহল্লার আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মোটর সাইকেল যোগে সিলেট থেকে বাড়িতে আসার পথে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এসে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যান সোহান ও আকাশ। এতে ২ জনই গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে সোহানকে সঙ্গে সঙ্গে নিবিড় পর্যবেক্ষণ (আইসিউতে) নেয়া হয়। সেখানে ২২ ঘন্টা পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সোহান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



