সিলেটভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলে বিজয় দিবসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুল প্রঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো: তোবায়েদ আলী, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
স্কুল প্রতিষ্ঠাতা আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনুর সভাপতিত্বে ও কবি কামাল আহমদেও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়নের কর্মকর্তা আবুল ফজল খোকন, প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন, কুশিঘাট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী নুরুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের সুপারভাইজার নোমান আহমদ, সিপন চন্দ্র দে, স্কুলের প্রধান শিক্ষিকা মুন্নী বেগম, সহকারী শিক্ষিকা তানজুমা আক্তার সাকী, রাহিম আহমদ, সোহান রেজওয়ান, স্কুলের অভিভাবক ও বর্তমান সাবেক ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



