ঘন ঘন ভূমিকম্পের কারণে পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণের জরুরী সভা করেছে সিলেট সিটি কর্পোরেশন। স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তর ও শাখার লোকজনের সঙ্গে নিয়ে শনিবার (২৯ মে) বিকেলে নগরভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে এক দিনে অল্প সময়ে অন্তত ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় পরবর্তী ৭ দিনের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্পের আশংকা রয়েছে। সে অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন দূর্যোগ মোকাবেলায় বিশেষ পর্যবেক্ষন ও প্রস্তুতি গ্রহন করতে এই সভার আয়োজন করে।
জরুরী সভা থেকে নগরবাসিকে আতংকিত না হয়ে সচেতন ও দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশন নিজস্ব একটি কন্ট্রোল রুম খুলেছে। দূর্যোগ পরিস্থিতিতে সিলেট মহানগরে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সকল বিভাগ, শাখা ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সেল গঠন করা। খোলা হয় একটি হটলাইন। যার নম্বর ০১৯১১-২৪৯৬৯৯।
সভায় দূর্যোগ ব্যবস্থাপনায় সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী জরুরী ভিত্তিতে সিলেটের সকল প্রশাসন, দপ্তর ও সেবা স্ংস্থা সমূহে নিজ নিজ কন্ট্রোল রুম খুলতে অনুরোধ জানানো হয়।
আগামী ৭ দিনের জন্য সিলেট সিটি কর্পোরেশন সহ সকল জরুরী সেবা সংস্থা সমূহ ও সহযোগি সকল দূর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষকে সর্বোচ্চ সর্তক অবস্থায় থাকার অনুরোধ জানান হয়।
বিশেষ করে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, স্বাস্থ্য সেবা খাত এবং দূর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন প্রাপ্ত সেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।
সিসিকের ২৭ টি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে দূর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত সেচ্ছাসেবকদের সমন্বয়ে দূর্যোগ পরবর্তি ক্ষয়ক্ষতি কমিয়ে আনাতে প্রস্ততি মূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় হয়।
এদিকে, সিলেটের সকল সরকারী ও বেসরকারী হাসপাতাল ক্লিনিকের দূর্যোগকালিন সময়ে চিকিৎসা সেবা দান নিশ্চিতে প্রস্তুতি গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সিসিকের তালিকাভূক্ত ঝুঁকিপূর্ণ ভবন সমূহ থেকে নাগরিকদের নিরাপদে অবস্থানে থাকার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সিসিকের প্রদান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আব্দুল আজিজ, জালালাবাদ গ্যাসের ডিজিএম (মেট্রো.) প্রকৌশলী খান মো. জাকির হোসাইন, এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন, ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত উপ পরিচালক আনিসুর রহমান, সিলেট বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (পানি) মো. আব্দুস সোবহান, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, আবহাওয়া অধিদপ্তর সিলেটের প্রতিনিধি অমর তালুকদার, সিলেট বিটিসিএল এর প্রতিনিধি মোহাম্মদ ফয়েজ ছোটন, সিসিকের উপ সহকারী প্রকৌশলী তানভির আহমেদ তানিম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



