সিলেটে অর্ধ ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে নগরের ধোপাদিঘীর পার এসএ পরিবহন সংলগ্ন গবাদিপশু স্বাস্থ প্রজনন কেন্দ্রের উন্মুক্ত স্থানে দেয়ালেে একটি রডের সঙ্গে অর্ধ ঝুলানো অবস্থায় মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মরদেহ একটি ঝুলিয়ে রাখা হয়। ধারণা করা হচ্ছে, রাতের আধারে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখে।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে।
আলী মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাছাড়া ক্রাইম সিন হিসেবে পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ ছাড়াও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...